গাজিয়াবাদে ছাদ ধসে ভয়াবহ বিপর্যয়, ধ্বংসস্তূপে আটকে বহু শ্রমিক!

গাজিয়াবাদের মোদীনগর এলাকার সিকরি কলা গ্রামে শনিবার সকালে একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে গৌরীশঙ্কর নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। লেন্টার ঢালাইয়ের সময় শার্টারিং ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত উদ্ধারকাজ চালায়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কাঠামোগত ত্রুটি বা গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নির্মাণকাজটি নিয়ম মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে ভবন মালিক পলাতক রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *