৫০ ফুট পাহাড়ের চূড়ায় প্রতিমা দর্শন! পুলিশের নিষেধাজ্ঞা নিয়ে তুঙ্গে বিতর্ক!

নিরাপত্তার কারণ দেখিয়ে উত্তর ২৪ পরগনার অশোকনগরের ‘সংঘশ্রী’ পুজোমণ্ডপে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। মণ্ডপের সংকীর্ণ পথ ও উচ্চতা ঝুঁকিপূর্ণ হওয়ায় পুলিশ সুপার এম মার্সি পাহাড়ে ওঠার অনুমতি দেননি। কিন্তু উদ্বোধনের দিন সেই নির্দেশ অমান্য করে দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ করতে দেওয়ায় শনিবার রাতে প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করে।

এই সিদ্ধান্তের প্রতিবাদে পুজো বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন উদ্যোক্তারা। তাদের মতে, পাহাড়ের আদলে তৈরি মণ্ডপটিই এবারের মূল আকর্ষণ। প্রশাসনের নিরাপত্তা সংক্রান্ত কড়া অবস্থানের পর এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *