হেরেও ইতিহাস! প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ইস্টবেঙ্গলের মেয়েরা
November 8, 2026
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল
কলকাতা: মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে উত্তর কোরিয়ার শক্তিশালী ক্লাব ৪.২৫ এসসি-র কাছে ২-০ গোলে হারলেও, গোলপার্থক্যের বিচারে শেষ আটের টিকিট নিশ্চিত করে লাল-হলুদ ব্রিগেড। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেরা তৃতীয় দল হিসেবে ভারতীয় ফুটবলে এই বিরল সাফল্য অর্জন করলেন ফাজিলারা।
ম্যাচের শুরুতেই দুই গোল হজম করলেও, দ্বিতীয়ার্ধে রক্ষণভাগ দৃঢ় রেখে ব্যবধান বাড়তে দেননি ইস্টবেঙ্গল। এই কৃতিত্বের মাধ্যমে এশিয়ান ক্লাব ফুটবলে নতুন এক অধ্যায় রচনা করলেন তারা।