অমিতাভের অসুস্থতায় কি বন্ধ ‘কৌন বনেগা ক্রোড়পতি’! নতুন পর্বে বড় আপডেট!

শুটিংয়ের বিরতির পর ১৬ নভেম্বর ফিরছে ‘কেবিসি ১৬’

জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৬’ নিয়ে চলা অসুস্থতার জল্পনা উড়িয়ে দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল ব্যস্ত সময়সূচির কারণেই বর্তমানে শুটিং স্থগিত রয়েছে। অমিতাভ বচ্চনের শারীরিক অসুস্থতার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। বর্তমানে শো-এর পুরনো পর্ব সম্প্রচারিত হলেও, আগামী ১১ নভেম্বরের পর শুটিং শুরু হবে। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর থেকে দর্শক আবারও নতুন পর্বে মেগাস্টার অমিতাভ বচ্চনকে দেখতে পাবেন।

ইতিমধ্যে অমিতাভ বচ্চন তার ব্যক্তিগত ব্লগে স্বাভাবিক কাজের ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানিয়েছেন, দ্রুতই তিনি নতুন উদ্যমে ক্যামেরার সামনে ফিরছেন। হাঁটুতে চোট পাওয়ার পর দ্রুত সুস্থ হয়ে ওঠা অমিতাভ এখন পুরোদস্তুর কাজে ফেরার অপেক্ষায়। দীর্ঘ বিরতির পর আবারও জনপ্রিয় এই শো নিয়ে দর্শকদের মাঝে উৎসাহ ফিরেছে। সব জল্পনা কাটিয়ে ১৬ নভেম্বর থেকে নিয়মিত সম্প্রচার হবে শো-টির পরবর্তী পর্বগুলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *