স্বর্গের আশায় ১৯০ শিশুর মর্মান্তিক মৃত্যু, জানুন নেপথ্যের সেই ভয়াবহ ঘটনা!

কেনিয়ায় ১৯১ জনকে অনাহারে হত্যার দায়ে ধর্মীয় নেতার ২০০ বছরের কারাদণ্ড

কেনিয়ার মোম্বাসার একটি আদালত বিতর্কিত ধর্মীয় নেতা পল ম্যাকেঞ্জিকে ২০০ বছরের কারাদণ্ড প্রদান করেছেন। ১৯০ জন শিশুসহ মোট ১৯১ জনকে অনাহারে রেখে হত্যার দায়ে গত শুক্রবার এই রায় দেওয়া হয়। ‘গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ’-এর আড়ালে তিনি অনুসারীদের প্ররোচিত করতেন যে, অনাহারে মৃত্যুবরণ করলে স্বর্গে যাওয়া সম্ভব।

শাকাহোলা বনের গণকবর থেকে এ পর্যন্ত চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ম্যাকেঞ্জি আদালতে অভিযোগ অস্বীকার করলেও বিচারক তা খারিজ করেন। এই নৃশংস ঘটনায় কেনিয়া জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *