ভাইফোঁটায় চমক! কাজু নয়, এই সবজি দিয়েই বানান স্বাস্থ্যকর মিষ্টি।

 

উৎসবের মরশুমে বাড়িতেই তৈরি করুন সুস্বাদু ‘লাউয়ের বরফি’

নিজস্ব প্রতিবেদক: উৎসবের দিনে দোকান থেকে কেনা মিষ্টির বদলে বাড়িতে তৈরি মিষ্টির স্বাদই আলাদা। স্বাস্থ্যকর ও সুস্বাদু উপায়ে বাড়িতে থাকা সবজি দিয়েই অনায়াসেই তৈরি করে ফেলা যায় লাউয়ের বরফি। নিচে এর সহজ রেসিপিটি দেওয়া হলো:

প্রয়োজনীয় উপকরণ:
কুরিয়ে রাখা লাউ (দেড় কাপ), মাখন (৩ টেবিল চামচ), তেজপাতা (৩টি), এলাচ (৪টি), দারচিনি (৩টি), চিনি (১ কাপ), গুঁড়ো দুধ (আধ কাপ) এবং সামান্য নুন।

প্রস্তুত প্রণালী:
প্রথমে কুরিয়ে রাখা লাউ থেকে হাত দিয়ে চেপে চেপে অতিরিক্ত জল বের করে নিতে হবে। এরপর একটি প্যানে মাখন গরম করে তাতে তেজপাতা, এলাচ ও দারচিনি ফোরন দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে। এরপর তাতে লাউ দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন। এবার মিশ্রণে পরিমাণমতো নুন ও চিনি মিশিয়ে দিন। লাউ থেকে জল বের হতে শুরু করলে তাতে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেশান।

মিশ্রণের জল পুরোপুরি শুকিয়ে যখন ঘন হয়ে আসবে, তখন তা নামিয়ে একটি থালায় সমানভাবে ছড়িয়ে দিন। আগে থেকে দিয়ে রাখা গোটা গরম মশলাগুলো তুলে ফেলতে হবে। মিশ্রণটি জমে ঠান্ডা হয়ে এলে বরফির আকারে কেটে নিন। এরপর ফ্রিজে রেখে বা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় পরিবেশন করুন সুস্বাদু লাউয়ের বরফি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *