স্ত্রীর জন্য শাড়ি কিনে বাড়ি ফেরা হলো না, দীপাবলির আনন্দ পরিণত হলো মর্মান্তিক মৃত্যুতে!

দীপাবলির কেনাকাটা সেরে ফেরার পথে ঘাতক এসইউভির ধাক্কায় মৃত ব্যক্তি, পলাতক অভিযুক্তরা

নিজস্ব প্রতিবেদক: দীপাবলির সন্ধ্যায় স্ত্রীর জন্য কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে ঘাতক এসইউভির ধাক্কায় প্রাণ হারালেন ৫৫ বছর বয়সী সন্তোষ সিং চৌহান। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে দ্রুতগতির একটি মাহিন্দ্রা থার তাঁর স্কুটারে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক দেওয়ালে ধাক্কা মেরে বাগানে গিয়ে থামে। দুর্ঘটনার পরপরই অভিযুক্তরা গাড়ি ফেলে অন্য একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ গাড়ির নম্বর প্লেট দেখে মালিক কৃষ্ণকুমারকে শনাক্ত করেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *