গড়িয়ায় লিভ-ইন সঙ্গীকে কুপিয়ে খুন, গ্রেফতার প্রেমিকা!

গড়িয়ার ফরতাবাদে সার্থক সরকার নামে এক যুবককে খুনের ঘটনায় তাঁর প্রেমিকা সঞ্চালিকা বসুর পাশাপাশি তাঁর মা মৌমিতা বসুকেও গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে প্রেমিকার সঙ্গে ভাড়া ফ্ল্যাটে থাকা অবস্থায় সার্থক খুন হন। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, খুনের নেপথ্যে তাৎক্ষণিক বিবাদের পাশাপাশি গভীর কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধে মায়ের প্রত্যক্ষ যোগসাজশ থাকার সন্দেহে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে তদন্তকারী দল। পুরো বিষয়টি তদন্তাধীন।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *