টালার জলট্যাঙ্ক ফেটে বিপত্তি, উত্তর কলকাতায় পানীয় জল সংকট!
সোমবার সকালে টালা ট্যাঙ্কের মাটির তলার পাইপ ফেটে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা। এই আকস্মিক বিপর্যয়ের জেরে রেললাইন জলমগ্ন হওয়ায় চক্ররেল চলাচলও সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পুরকমিশনার স্মিতা পাণ্ডে। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে জানান, রেলট্র্যাকের নিচে পাইপ ফেটার কারণে নিকাশি ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং সময়মতো জলের গতিমুখ নালায় ঘোরানো যায়নি।
পরিস্থিতি স্বাভাবিক করতে পুরকর্মীরা দ্রুত জল নিষ্কাশনের কাজ চালিয়ে যাচ্ছেন। টালা ট্যাঙ্ক থেকেই মূলত গোটা উত্তর কলকাতায় পানীয় জল সরবরাহ করা হয়, ফলে পাইপ ফেটে যাওয়ায় ভয়াবহ জল সংকটের পাশাপাশি দূষণের আশঙ্কাও তৈরি হয়েছে। পুরসভা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চালালেও, জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে স্পষ্ট জানিয়েছেন প্রশাসন।