দীপান্বিতা অমাবস্যায় মা কালীর সাক্ষাৎ! শ্রীরামকৃষ্ণের সেই বিস্ময়কর অভিজ্ঞতা।

শ্যামপুকুর বাটিতে ঐতিহাসিক কালীপুজো উদ্‌যাপন

কলকাতার শ্যামপুকুর বাটিতে প্রতি বছরের মতো এবারও শ্রীরামকৃষ্ণদেবের পটে ঐতিহ্যের সঙ্গে কালীপুজো সম্পন্ন হয়েছে। অসুস্থ থাকাকালীন ১৮৮৫ সালে এই বাড়িতেই শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের নিয়ে এক অলৌকিক কালীপুজোর আয়োজন করেছিলেন। সেই পুজোয় তিনি স্বয়ং দিব্যজ্যোতিতে উদ্ভাসিত হয়ে ভক্তদের মা কালীর দর্শন দিয়েছিলেন, যা ভক্তসমাজে ‘বরাভয়লীলা’ হিসেবে খ্যাত।

আজও সেই স্মৃতিকে স্মরণ করে ভক্তরা ঐশ্বরিক পরিবেশে পুজোয় অংশ নেন। সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই বিশেষ অনুষ্ঠানে ভক্তরা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে ভক্তিভরে প্রণাম জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *