কালীপুজোয় ভিড় সামলাতে অভিনব পদক্ষেপ, ভোরবেলায় বন্ধ থাকবে বড় মণ্ডপ!

কালীপুজোয় বারাসাত ও মধ্যমগ্রামে কড়া যান নিয়ন্ত্রণ

কালীপুজোর ভিড় ও যানজট সামলাতে বারাসাত ও মধ্যমগ্রামে বিশেষ যান নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করেছে পুলিশ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ সচল রাখতে বুধবার পর্যন্ত ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত টাকি রোডে প্রতিমা দর্শন বন্ধ রাখা হয়েছে। এছাড়া ১১ নভেম্বর পর্যন্ত দুপুর ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া প্রধান সড়কগুলিতে যান চলাচল নিষিদ্ধ থাকবে। দূরপাল্লার গাড়ি ও বাস চলাচলের জন্য বিকল্প পথ নির্দিষ্ট করা হয়েছে।

দুই শহরে সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তার স্বার্থে তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী বাসস্ট্যান্ড ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিমান চলাচলের নিরাপত্তার খাতিরে মধ্যমগ্রাম থানা এলাকায় ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। পুজো চলাকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *