জাতীয় দলের স্বপ্ন, রানাঘাটে ১৯ জেলার সেরা ক্রিকেটারদের লড়াই!
November 9, 2026
প্রতিভাবান ক্রিকেটার সন্ধানে রাজ্যস্তরের মেগা টুর্নামেন্ট
নিজস্ব প্রতিবেদক, বীরনগর: বীরনগরে আয়োজিত রাজ্যস্তরের ক্রিকেট টুর্নামেন্টে রাজ্যের ১৯টি জেলার খুদে ক্রিকেটাররা অংশ নিয়েছে। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বীরনগর স্টেডিয়াম ও রাধানগর মাঠে সমান্তরালভাবে ম্যাচগুলো পরিচালিত হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার অনুপস্থিতিতে ১৯টি জেলা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য তৃণমূল স্তর থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা।
প্রতিটি ম্যাচে নির্বাচকরা খেলোয়াড়দের দক্ষতা পর্যবেক্ষণ করছেন। টুর্নামেন্টের সেরা পারফর্মাররা সরাসরি জাতীয় স্কুল গেমসে পশ্চিমবঙ্গ রাজ্য দলের হয়ে খেলার সুযোগ পাবেন।