উৎসবের মাঝে চমক, মাত্র ১০০০০ টাকায় নতুন রিচার্জ প্ল্যান!

 

তিন বছরের জন্য নতুন রিচার্জ প্ল্যান আনল জিও, মিলবে আনলিমিটেড ৫জি সুবিধা

নিজস্ব প্রতিবেদন: গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদী সুবিধা দিতে ১০ হাজার টাকার একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও। এই প্ল্যানের মোট মেয়াদ ৩৬ মাস বা ৩ বছর। আগামী ৭ নভেম্বর থেকে এই নতুন প্ল্যানটি রিচার্জ করা যাবে।

জিও সূত্রে জানানো হয়েছে, ১০ হাজার টাকা মূল্যের এই প্ল্যানে গ্রাহকরা টানা তিন বছর আনলিমিটেড ৫জি ইন্টারনেট সুবিধা পাবেন। এতে প্রতিদিন ২.৫ জিবি হাইস্পিড ডেটা ব্যবহারের সুযোগ থাকবে। সেই সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা।

দীর্ঘমেয়াদী এই রিচার্জের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে টানা ৩৬ মাসের জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন, যার মাধ্যমে গ্রাহকরা হলিউড কনটেন্ট ও লাইভ স্পোর্টস উপভোগ করতে পারবেন। পাশাপাশি, এই প্ল্যানে ১২ মাসের জন্য ‘Canva Pro Lite’ সাবস্ক্রিপশন এবং জিও এআই ক্লাউডে (JioAICloud) ৫০ জিবি স্টোরেজ সুবিধা পাওয়া যাবে।

সাধারণত টেলিকম সংস্থাগুলি সর্বোচ্চ এক বছর বা তার কম মেয়াদের প্ল্যান নিয়ে আসে। সেই জায়গায় জিও-র এই ৩ বছরের প্ল্যানটি একটি ব্যতিক্রমী পদক্ষেপ। সংস্থার দাবি, বর্তমানে জিও-র বার্ষিক রিচার্জ প্ল্যান শুরু হয় ৩,৫৯৯ টাকা থেকে। সেই হিসেবে তিন বছরের খরচ দাঁড়ায় ১০,৭৯৭ টাকা। ফলে নতুন এই ১০ হাজার টাকার প্ল্যানটি গ্রহণ করলে গ্রাহকদের সরাসরি ৭৯৭ টাকা সাশ্রয় হবে।

আগামী ৭ নভেম্বর থেকে আগ্রহী গ্রাহকরা মাইজিও (MyJio) অ্যাপ, জিও-র ওয়েবসাইট, জিও স্টোর এবং অনুমোদিত রিটেল আউটলেটগুলো থেকে এই রিচার্জ করাতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *