দীপাবলির রাতে রাজপথে তুলকালাম, নিষিদ্ধ বাজি ও বিশৃঙ্খলার অভিযোগে গ্রেপ্তার ৫৯২!

উৎসবের রাতে শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কলকাতা পুলিশ রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৫৯২ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি ও ৬ লিটার বেআইনি মদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২০৫ জন বাজি ফাটানো এবং ৩৮৭ জন বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক হয়েছেন।

পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৫৯৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে হেলমেটহীন বাইক চালক ৪৫৪ জন, দ্রুতগতিতে গাড়ি চালক ৭৫ জন এবং ৬৪ জন মদ্যপ চালক রয়েছেন। শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *