রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মূল অভিযুক্তের মৃত্যু এনকাউন্টারে!

রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযুক্তের মৃত্যু পুলিশের এনকাউন্টারে

রায়গঞ্জের কুলিকে এক ১২ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত দিলীপ রায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। সোমবার ভোরে রায়গঞ্জের বাংলা-বিহার সীমান্ত এলাকায় এই এনকাউন্টার ঘটে। পুলিশের দাবি, অভিযুক্ত পালানোর সময় গুলি চালালে পুলিশ পাল্টা গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় রাজ্যে এনকাউন্টারে মৃতের সংখ্যা বেড়ে চার হলো, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *