হরমুজ সঙ্কটের জেরে বড় পদক্ষেপ, তেলের খরচ কমাতে আস্ত জাহাজ কিনছে ইন্ডিয়ান অয়েল!

আন্তর্জাতিক বাজারে জাহাজ ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মোকাবিলায় নিজস্ব জাহাজ বহর গড়তে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)। জ্বালানি সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত করতে এবং বিদেশি ভাড়ার ওপর নির্ভরতা কমাতে সংস্থাটি এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে পরিচালন পর্ষদ এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে এবং জাহাজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমানে স্পট মার্কেটে জ্বালানি পরিবহণ খরচ বহুগুণ বৃদ্ধি পাওয়ায় আইওসি বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছে। নিজস্ব জাহাজ থাকলে পরিবহন ব্যয় কমানোর পাশাপাশি ভবিষ্যতে যেকোনো বৈশ্বিক সংকট মোকাবিলায় ভারতের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত হবে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ কেবল বাণিজ্যিক সাশ্রয়ই নয়, বরং দেশের জ্বালানি সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ও দূরদর্শী পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *