গ্যাস কাটার দিয়ে উদ্ধার, ঘুমের মধ্যেই ঝরল ৩ প্রাণ!

সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০

উত্তরপ্রদেশে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় তিন যাত্রীর মৃত্যু হয়েছে এবং অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটারের সাহায্যে বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। আহতদের দ্রুত লখনউয়ের লোকবন্ধু হাসপাতাল ও কেজিএমইউ ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে বিহারের শংকর রজকের পরিচয় মিললেও বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *