আট বছরেই হিমালয় জয়, অসাধ্য সাধন করে ইতিহাস গড়ল খুদে পর্বতারোহী!

অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় হুগলির খুদে পর্বতারোহী স্মিতরাজের

হুগলির ভদ্রকালীর খুদে পর্বতারোহী স্মিতরাজ দে হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে সফলভাবে অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছাল। গত ১ নভেম্বর কলকাতা থেকে রওনা হয়ে ‘পদাতিক ক্লাবে’র ১৫ জনের দলের সঙ্গে সে এই অভিযানে অংশ নেয়। মাত্র কয়েক দিনের কঠিন পথ ও প্রতিকূল আবহাওয়া জয় করে শনিবার গন্তব্যে পৌঁছায় সে। দলের কনিষ্ঠতম সদস্য হিসেবে স্মিতরাজের এই সাফল্য পর্বতারোহীদের মহলে বেশ সাড়া ফেলেছে।

দীর্ঘ দেড় মাস কঠোর শারীরিক কসরত ও প্রস্তুতির মাধ্যমেই সে এই অসাধ্য সাধন করেছে। পেশায় আইনজীবী বাবা সুমন দে-র তত্ত্বাবধানে নিয়মিত যোগব্যায়াম এবং রক ক্লাইম্বিংয়ের প্রশিক্ষণ তাকে এই সাহসিকতায় উদ্বুদ্ধ করেছে। সাধারণের কাছে ঝুঁকিপূর্ণ হলেও স্মিতরাজের অদম্য জেদ ও ইচ্ছাশক্তি তাকে সফল করেছে। তার এই কৃতিত্ব এখন বহু কিশোর-কিশোরীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *