মৃতদেহ সৎকার করতে যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি, ঝাড়খণ্ডে ট্রাকের ধাক্কায় মৃত ৫!

হাজারিবাগে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫, জখম ১৪

ঝাড়খণ্ডের হাজারিবাগের দনুয়া ঘাটিতে মৃতদেহ সৎকার করতে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও ১৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গিরিডি থেকে বারাণসীগামী একটি গাড়ির রশি ঠিক করার সময় পিছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রেলার সেটিকে সজোরে ধাক্কা দেয়। এর পরপরই একটি কয়লাবোঝাই ট্রাক দুর্ঘটনাকবলিত গাড়িটির ওপর আছড়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাজারিবাগ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রেলারটির সন্ধানে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *