তৃণমূলের সঙ্গে সখ্যতা? বিষ খেয়ে মরা ভালো, বিস্ফোরক বাম নেতা!
November 10, 2026
তৃণমূলের সঙ্গে সমঝোতা নিয়ে আরএসপি নেতার বিষ্ফোরক মন্তব্য, অস্বস্তিতে বামফ্রন্ট
মালদহে তৃণমূলের সঙ্গে সিপিএমের সম্ভাব্য সমঝোতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জেলা আরএসপি সম্পাদক সর্বানন্দ পান্ডে। তিনি স্পষ্ট জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে হাত মেলানোর চেয়ে মৃত্যুবরণ করা শ্রেয়। দীর্ঘ ১৫ বছর বাম কর্মী-সমর্থকদের ওপর অত্যাচার ও পার্টি অফিস দখলের অভিযোগ তুলে তিনি তৃণমূলের সঙ্গে কোনো ধরনের জোটের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন।
এই মন্তব্যে বামফ্রন্টের অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। শরিক দলগুলোর মতামতকে উপেক্ষা করে সিপিএমের শীর্ষ নেতৃত্ব এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এই অনমনীয় অবস্থান আগামীতে বাম ঐক্যে বড়সড় ভাঙনের ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা।