বইমেলায় ভাঙচুর নিয়ে দিলীপ ঘোষের তোপ, বামেদের তুলোধোনা!

মুর্শিদাবাদের একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বামপন্থীদের তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বামেদের ‘বিলুপ্তপ্রায়’ শক্তি হিসেবে অভিহিত করে তাঁদের বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। দিলীপ ঘোষের অভিযোগ, বামপন্থীরা নিজেদের দলের ঝামেলাকে কেন্দ্র করে অপ্রাসঙ্গিক আলোচনার সৃষ্টি করছেন। তাদের স্টলে এখন বই পড়ার মানুষ নেই বলেও তিনি মন্তব্য করেন।

বিশ্বজুড়ে বামপন্থীদের প্রত্যাখ্যানের প্রসঙ্গ টেনে বিজেপি সাংসদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে তাদের লালন-পালনের কোনো প্রয়োজনীয়তা নেই। তাদের মিউজিয়ামে জায়গা হওয়া উচিত বলেও তিনি বিতর্কিত মন্তব্য করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *