দিওয়ালির পর বিষাক্ত বাতাসে দমবন্ধ অবস্থা, আপনি কি ভুল করে বিপদ ডেকে আনছেন না তো?

বায়ুদূষণে বিপর্যস্ত জনস্বাস্থ্য: সতর্কতার পরামর্শ চিকিৎসকদের

বায়ুদূষণের ভয়াবহ মাত্রায় শিশু, বয়স্ক ও জটিল রোগীদের শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যা প্রকট হচ্ছে। দিল্লির মতো এলাকায় বায়ুর গুণমান সূচক বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় উদ্বেগ বেড়েছে। সিকে বিড়লা হাসপাতালের পালমোনোলজি বিভাগের পরিচালক ড. বিকাশ মিত্তল জানিয়েছেন, দূষণ থেকে রক্ষা পেতে বাইরের বাতাসের মান খারাপ থাকলে দরজা-জানলা বন্ধ রাখা জরুরি।

সুরক্ষায় এন৯৫ মাস্ক ব্যবহার, এয়ার পিউরিফায়ার চালু রাখা এবং ধূপকাঠি বা ধোঁয়া সৃষ্টিকারী সামগ্রী এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। শ্বাসকষ্ট বা দীর্ঘস্থায়ী কাশির ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *