অজান্তেই কিনেছিলেন চোরাই ফোন! বাংলাদেশে উদ্ধার হওয়া স্মার্টফোনের নেপথ্যে রোমহর্ষক কাহিনী।
November 10, 2026
সীমান্ত পেরিয়ে ফেরত এল চুরি যাওয়া ফোন, অনন্য নজির বাংলাদেশের নাগরিকের
নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: প্রযুক্তি ও মানবিকতার অনন্য নজির গড়লেন বাংলাদেশের নাগরিক মোহাম্মদ আহাদ আলী। গত ৩০ জুন বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে বাঁকুড়ার বাসিন্দা পায়েল ধারার একটি দামি স্মার্টফোন হারিয়ে যায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ফোনটি বাংলাদেশের রাজশাহীতে রয়েছে। আহাদ আলী ফোনটি ভুলবশত কিনলেও, বিষয়টি জানতে পেরে তিনি পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন।
সোমবার পুলিশের ডাকে সাড়া দিয়ে আহাদ আলী সশরীরে বর্ধমান থানায় হাজির হয়ে ফোনটি ফেরত দেন। আইনি প্রক্রিয়া শেষে ফোনটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হবে।