দীপাবলির রাতে বাজি ফাটাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ১০ বছরের শিশুর!

বাজি ফাটাতে গিয়ে শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, দিল্লি: দিল্লিতে বাজি ফাটানোর সময় রকেটের আঘাতে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ৮ নভেম্বর রাতে নারেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাড়ির বাইরে বাজি পোড়ানোর সময় লক্ষ্যভ্রষ্ট একটি রকেট সরাসরি শিশুটির বুকে আঘাত করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে চিকিৎসায় গাফিলতি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন নিহতের পরিবার। মা অঞ্জলি দেবীর অভিযোগ, হাসপাতালে সঠিক সময়ে চিকিৎসা না দিয়ে দীর্ঘক্ষণ দেরি করা হয়েছে। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *