বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ, আসছে দারুণ সব ফিচার!
November 10, 2026
মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ইউজার ইন্টারফেসে বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘ওয়াবেটেইনফো’ জানায়, অ্যাপের নেভিগেশন বারে নতুন ‘কন্ট্যাক্টস’ ট্যাব যুক্ত করা হচ্ছে, যা বর্তমান ‘কমিউনিটিস’ ট্যাবের জায়গা নেবে। এতে ‘ফেভারিটস’ সেকশনসহ নাম, জন্মদিন ও অনলাইন অ্যাক্টিভিটির ভিত্তিতে তালিকা সাজানোর সুবিধা থাকবে। পাশাপাশি নতুন কন্ট্যাক্ট যোগ করা আরও সহজ করতে একটি ‘ফ্লোটিং অ্যাকশন বাটন’ রাখা হয়েছে।
বর্তমানে অ্যান্ড্রয়েডের কিছু বিটা ব্যবহারকারীর কাছে ফিচারটি পরীক্ষামূলকভাবে পৌঁছেছে। ব্যবহারকারীর অভিজ্ঞতা সহজতর করতেই এই উদ্যোগ। তবে সব ব্যবহারকারীর জন্য এটি কবে উন্মুক্ত হবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।