বিরিয়ানির নামে এমন নোংরামি! ব্লিঙ্কিট-জেপ্টোর বিরুদ্ধে বড় পদক্ষেপ FDA-র

মুম্বইয়ে খাদ্য সুরক্ষায় এফডিএ-র বড় অভিযান: ব্লিঙ্কিট-জেপ্টোর লাইসেন্স স্থগিত

উৎসবের মরশুমে স্বাস্থ্যবিধি ও খাদ্য সুরক্ষার চরম অনিয়মের অভিযোগে মহারাষ্ট্র জুড়ে ব্যাপক অভিযান চালিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। মুম্বইসহ রাজ্যজুড়ে ৬৯টি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে জনপ্রিয় কুইক-কমার্স প্ল্যাটফর্ম ‘ব্লিঙ্কিট’ ও ‘জেপ্টো’র লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়াও ‘বিরিয়ানি বাই কিলো’ ও ‘টসিন পিৎজা’সহ বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং লাইসেন্সের অভাবে ৭টি প্রতিষ্ঠান সিল করা হয়েছে।

অভিযানে ৩৯.৫ টন অনিরাপদ খাদ্যদ্রব্য এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ গুটখা জব্দ করা হয়েছে, যার মূল্য ১.৩৫ কোটি টাকা। ভেজাল বিরোধী এই অভিযানে গুরুতর অনিয়মের দায়ে ৩টি এফআইআর দায়ের ও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে জানিয়েছেন, জনস্বাস্থ্যের সাথে কোনো আপস করা হবে না এবং আইন অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে। সরকারি এই উদ্যোগে জনমনে স্বস্তি ফিরেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *