দীপাবলির রকেটে ছিন্নভিন্ন ১০ বছরের শিশু, হাসপাতালের গাফিলতিতেই কি অকাল মৃত্যু?
November 10, 2026
দীপাবলির রাতে রকেটের আঘাতে শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: দীপাবলির রাতে দিল্লিতে বাজি ফাটানোর সময় রকেটের আঘাতে ঋষি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাতে দিল্লির নরেলা এলাকায় বাড়ির সামনে খেলার সময় জ্বলন্ত রকেটটি সরাসরি শিশুটির বুকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর সময় শিশুটি জীবিত ছিল। তবে চিকিৎসকদের গাফিলতি ও ধীরগতির চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।