বাড়িতেই বানান দোকানের মতো জিভে জল আনা মাটন কিমা ঘুগনি!

বাড়িতে মাটন কিমা ঘুগনি তৈরির রেসিপি রইল।

প্রয়োজনীয় উপকরণ: মটর, মাটন কিমা, আলু, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, তেল, নুন, সামান্য চিনি, ভাজা মশলা, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা ও জল।

প্রস্তুতপ্রণালী: প্রথমে প্রেশার কুকারে ভেজানো মটর এবং ডুমো করে কাটা আলু সামান্য নুন ও হলুদ দিয়ে ৩–৪টি সিটি দিয়ে সেদ্ধ করে নিন। এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হলে আদা-রসুন বাটা ও টমেটো কুচি দিয়ে মশলা কষান। মশলা থেকে তেল ছেড়ে এলে মাটন কিমা দিন। মাঝারি আঁচে প্রায় পাঁচ মিনিট কষিয়ে নিন। এরপর সেদ্ধ মটর ও আলু কড়াইতে দিন। প্রয়োজনমতো জল ও সামান্য চিনি যোগ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঝোল ঘন হয়ে এলে উপর থেকে ভাজা মশলা, কাঁচালঙ্কা কুচি ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *