বাথরুমে পিছলে মৃত্যু নয়, বরং ঠাণ্ডা মাথার খুন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই তোলপাড়
November 10, 2026
পরকীয়া সম্পর্কের বাধা সরাতে স্বামীকে খুন, গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক
বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটিতে পরকীয়া সম্পর্কের বাধা দূর করতে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর স্ত্রী ও তার প্রেমিক এটিকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করলেও ময়নাতদন্তের রিপোর্টে আসল রহস্য ফাঁস হয়। ১২ অক্টোবর ঘটা এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ গত ৬ নভেম্বর দুজনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জেরায় ধৃতরা খুনের কথা স্বীকার করেছে। অভিযুক্তরা বর্তমানে সাত দিনের পুলিশ হেফাজতে রয়েছে। এই নৃশংস ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।