দিল্লি থেকে ১ ঘণ্টা দূরে সাক্ষাৎ নরক, কেন লোনির বাতাস বিষাক্ত?

লোনির বাতাসে বিষের মাত্রা ২২ গুণ বেশি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের প্রতিবেদন অনুযায়ী, লোনির বাতাসে পিএম ২.৫-এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার চেয়ে ২২ গুণেরও বেশি। গত এক বছরে লোনির বাতাসে এর গড় ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১১২.৫ মাইক্রোগ্রাম। এলাকাটি বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি স্থানের তালিকায় স্থান পেয়েছে। বেআইনি কারখানা, যান চলাচল ও অপরিকল্পিত নির্মাণের ফলে বায়ুমান চরম অবনতি হয়েছে।

বাতাসের এই বিষাক্ততায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্যানসার, হৃদরোগ ও ফুসফুসের দীর্ঘমেয়াদী ঝুঁকির আশঙ্কা করছেন চিকিৎসকরা। এমতাবস্থায় শিশু ও বয়স্কদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *