ভাইফোঁটার আগেই কি আসছে হাড়কাঁপানো শীত! আবহাওয়ার বড় আপডেট

ভাইফোঁটায় বৃষ্টির পূর্বাভাস, এরপরই নামবে তাপমাত্রা

রাজ্যে আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কলকাতা, দুই ২৪ পরগনা ও মেদিনীপুর অন্যতম। ভাইফোঁটার দিন বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। প্রতিকূল আবহাওয়ার জন্য ওই জেলাগুলোতে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে।

তবে বৃষ্টির ভ্রুকুটি কাটলেই বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই উত্তুরে হাওয়ার প্রভাবে তাপমাত্রা দ্রুত কমবে। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *