মেয়ের বিয়েতে ভারত-পাকিস্তান থেকে আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক মহলে শোরগোল কেন?

মেয়ের বিয়েতে ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ জানালেন অনন্ত সিং

নিজস্ব প্রতিবেদক: বিহারের বহিষ্কৃত নেতা অনন্ত সিং নিজের মেয়ের বিয়েতে ভারত ও পাকিস্তানের নাগরিকদের আমন্ত্রণ জানিয়ে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি জানান, ভৌগোলিক সীমা ভুলে সাধারণ মানুষকে তিনি এই অনুষ্ঠানে স্বাগত জানাতে চান। রাজনৈতিক বৈরিতা ভুলে রাজ্যের সব শীর্ষ রাজনীতিককেও তিনি নিমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জনতা দল (ইউ) থেকে অনন্ত সিং ও তাঁর স্ত্রীকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এর মধ্যেই মেয়ের বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *