ভোররাতে পুলিশের গুলিতে খতম নাবালিকা খুনী দিলীপ রায়!

রায়গঞ্জে নাবালিকা হত্যায় অভিযুক্তের মৃত্যু, চাঞ্চল্য

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত দিলীপ রায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশি অভিযানের সময় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, অভিযুক্ত পালানোর সময় গুলি চালালে আত্মরক্ষার্থে বাহিনী পাল্টা গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুলিকের জঙ্গলে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছিল। এই এনকাউন্টারের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *