শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় সাজা কার্যকর করার বিষয়ে তৎপরতা শুরু করেছে ঢাকা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যর্পণ চুক্তি মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত সরকার।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পাসপোর্ট বা এই সংক্রান্ত অন্যান্য বিষয়ে একমাত্র বাংলাদেশের হাইকমিশন কিংবা সে দেশের বিদেশ মন্ত্রকই তাদের অবস্থান পরিষ্কার করতে সক্ষম। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বাড়তি তথ্য দেওয়া হয়নি।

তবে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ে ভারতের দীর্ঘদিনের অবস্থান আরও একবার স্পষ্ট করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তিনি জানিয়েছেন, প্রত্যর্পণ একটি সম্পূর্ণ আইনি বিষয় এবং এটি যথাযথ আইনি নিয়ম ও চুক্তি মেনেই সম্পন্ন করা হবে। দুই দেশের এই কূটনৈতিক অবস্থানের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *