জানুয়ারিতেই ৫ রাজ্যের ভোট! চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা শীঘ্রই।
November 10, 2026
নতুন বছরের শুরুতেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা
নতুন বছরের শুরুতেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর, উত্তরপ্রদেশ ও গোয়ায় নির্বাচনকে সামনে রেখে এখন তুঙ্গে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি। ডেপুটি ইলেকশন কমিশনারের নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দল জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রস্তুতি খতিয়ে দেখছেন। নভেম্বরের শেষ নাগাদ এই পরিদর্শন প্রক্রিয়া সম্পন্ন হবে।
কমিশন সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসের শুরুর দিকে চূড়ান্ত সফরের পরেই ভোটের দিন ঘোষণা করা হবে। নির্বাচনের প্রস্তুতির এই গতিপ্রকৃতিতে স্পষ্ট, দ্রুতই আদর্শ আচরণবিধি কার্যকর হতে চলেছে।