নতুন বছরে কি সত্যিই অচল হচ্ছে পুরনো চেক বই? ভাইরাল খবরের আসল সত্যি জানাল RBI!
November 10, 2026
চেক বইয়ের নিয়ম পরিবর্তনের খবর ভিত্তিহীন: রিজার্ভ ব্যাঙ্ক
নিজস্ব প্রতিবেদন: চেক বই সংক্রান্ত নিয়ম পরিবর্তনের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যাবতীয় জল্পনা খারিজ করে দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। কেন্দ্রীয় ব্যাঙ্ক স্পষ্ট জানিয়েছে, আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে চেক বইয়ের নিয়মে পরিবর্তন বা লেনদেনের সীমা সংক্রান্ত যে তথ্য ভাইরাল হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। কোনো নতুন নির্দেশিকা জারি করা হয়নি বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ব্যাঙ্ক গ্রাহকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের পরামর্শ, ব্যাঙ্কিং সংক্রান্ত যেকোনো সরকারি তথ্যের জন্য কেবল আরবিআই-এর ওয়েবসাইট ও অফিসিয়াল বিজ্ঞপ্তির ওপরই ভরসা রাখা উচিত।