কালীপুজোর বিসর্জনে সতর্ক পুরসভা, জরুরি প্রয়োজনে কল করুন এই নম্বরে!

কলকাতায় নির্বিঘ্ন বিসর্জনের প্রস্তুতি, পুলিশি অভিযানে গ্রেফতার ৫৯২

কালীপুজোর বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কলকাতা পুরসভা ৩৩টি ঘাট নির্ধারণ করেছে। গঙ্গার ২১টি, আদিগঙ্গার ৩টি এবং ৯টি জলাশয়ে বিসর্জনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ঘাটগুলোর পরিচ্ছন্নতা, আলোকসজ্জা ও স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। জরুরি সহায়তার জন্য ০৩৩-২২৮৬-১২১২ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, উৎসবের রাতে আইনভঙ্গ ও নিষিদ্ধ বাজি ফাটানোর দায়ে ৫৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ২৩৮.৬ কেজি বাজি ও ৬ লিটার মদ বাজেয়াপ্ত হয়েছে। ট্র্যাফিক আইন অমান্য করায় ৫৯৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *