৪৮ ঘণ্টা জেলেই সরকারি কর্মী, চাকরি হারানো নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের!
November 10, 2026
ঘুষকাণ্ডে অভিযুক্ত সরকারি কর্মীকে পুনর্বহালের ঘটনায় বিহার সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। সমষ্টিপুর হাসপাতালের আধিকারিক বিশ্বজিৎ সিংয়ের বিরুদ্ধে ৪ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মামলা হয়েছিল। বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনমোহনের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, দুর্নীতির ক্ষেত্রে ঘুষের অঙ্ক ছোট হলেও তা ক্ষমার অযোগ্য।
আদালতের পর্যবেক্ষণ, ৪৮ ঘণ্টার বেশি জেলহাজতে থাকা সত্ত্বেও অভিযুক্তকে সাসপেনশন প্রত্যাহার করে একই পদে পুনর্বহাল করা বিধিবহির্ভূত। বিহার সরকারকে অবিলম্বে এই বিষয়ে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।