হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে কন্টাক্ট সাজানোর ঝামেলা শেষ!

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অ্যান্ড্রয়েড অ্যাপের ইন্টারফেসে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে। ‘ওয়াবেটেইনফো’র তথ্য অনুযায়ী, নেভিগেশন বারে ‘কমিউনিটিস’ ট্যাবের পরিবর্তে নতুন ‘কন্ট্যাক্টস’ ট্যাব যুক্ত করার পরীক্ষা চলছে। এতে ফেভারিটস সেকশন, জন্মদিনের ভিত্তিতে তালিকা সাজানো এবং মেটা এআই শর্টকাটের মতো উন্নত সুবিধা থাকবে। এছাড়া অ্যাপের ভেতর থেকেই সহজে নতুন কন্ট্যাক্ট যুক্ত ও সিঙ্ক করা যাবে।

বর্তমানে ফিচারটি সীমিত সংখ্যক বিটা ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা সহজ করতেই এই উদ্যোগ। পরবর্তীতে অ্যাপটি আপডেট করলে সব ব্যবহারকারীই নতুন এই ইন্টারফেসটি পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *