WhatsApp-এ আসছে দারুণ আপডেট, কন্টাক্ট খোঁজা হবে এখন আরও সহজ!
November 10, 2026
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা সহজ করতে নতুন একটি ‘কন্ট্যাক্টস’ ট্যাব নিয়ে কাজ করছে। হোয়াটসঅ্যাপের আপডেট সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়াবেটেইনফো’ জানায়, নতুন এই ট্যাবটি অ্যাপের নেভিগেশন বারে বর্তমান ‘কমিউনিটিজ’ ট্যাবের জায়গা নেবে। ফিচারটি বর্তমানে অ্যান্ড্রয়েডের সীমিত সংখ্যক বিটা ব্যবহারকারী পরীক্ষা করছেন। নতুন ট্যাবে পছন্দের কন্ট্যাক্ট সাজানো, জন্মদিনের তালিকা এবং অনলাইন থাকা ব্যক্তিদের দ্রুত খুঁজে পাওয়ার সুবিধা থাকবে।
এই ট্যাবের নিচে ‘মেটা এআই’-এর শর্টকাট ও নতুন কন্ট্যাক্ট যুক্ত করার সহজ অপশন রাখা হয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি কবে উন্মুক্ত হবে, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।