পিটি ঊষার বড় পরাজয়, অলিম্পিক নির্বাচনে বড়সড় অঘটন!
November 10, 2026
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) এসওএম নির্বাচনে বড় অঘটন ঘটেছে। নারী বিভাগে বর্তমান প্রেসিডেন্ট পিটি ঊষাকে পেছনে ফেলে জয়ী হয়েছেন চার তারকা ক্রীড়াবিদ—অঞ্জু ববি জর্জ, রানি রামপাল, দোলা বন্দ্যোপাধ্যায় এবং সাইনা নেহওয়াল। মোট ৫৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন অঞ্জু ববি জর্জ। ৪০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন পিটি ঊষা। ক্রীড়া মহলে এই পরাজয়কে তাঁর ক্যারিয়ারের বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
পুরুষ বিভাগে গগন নারাং, যোগেশ্বর দত্ত, বিজেন্দ্র সিং এবং কমলেশ মেহতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত আট সদস্য আগামী ৫ ডিসেম্বর এক্সিকিউটিভ কাউন্সিলের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।