ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিধায়ক পরেশ দাস, উদ্ধার বিপুল টাকা ও মোবাইল!
November 10, 2026
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ দাসকে সোমবার কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। দুবাই পালানোর ছক কষার সময় তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে নগদ দুই লক্ষ টাকা ও ছটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বিধায়ককে সহায়তা করার অভিযোগে বিকাশ সাহানি নামে এক সিভিক ভলান্টিয়ারকেও আটক করা হয়েছে।
বিধায়কের বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসা, প্রতারণা ও জমি দখলের মতো একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, অভিযুক্ত তদন্তে সহযোগিতা করছিলেন না। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।