কালীপুজোর পরেও বাজির দাপট! নিয়ম ভেঙে গ্রেফতার ৩২৭ জন

কালীপুজোর রাতে কলকাতায় আইনভঙ্গ: গ্রেফতার ৩২৭, ট্রাফিক মামলা প্রায় ৯০০

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কঠোর বিধিনিষেধ সত্ত্বেও কালীপুজোর রাতে কলকাতায় দেদার বাজি ফাটানো ও আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তবে গত বছরের তুলনায় অপরাধের হার অনেকটাই কম বলে জানিয়েছে লালবাজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযানে নেমে নিষিদ্ধ বাজি ফাটানোর দায়ে ৭৪ জন ও বিশৃঙ্খলার অভিযোগে ২৫৩ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে ১০৫ কেজি নিষিদ্ধ বাজি ও বিপুল পরিমাণ অবৈধ মদ।

অন্যদিকে, উৎসবের দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে হেলমেটহীন বাইক চালক, বেপরোয়া গতি ও মত্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের দাবি, সার্বিকভাবে শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *