শ্বাস নেওয়াই এখন দায়, দূষিত শহরের তালিকায় ভারতের ভয়াবহ দাপট!

১০ নভেম্বর প্রকাশিত তথ্যে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগর, যার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৮২১। বিশ্বের শীর্ষ ৫০টি দূষিত শহরের মধ্যে ৪৯টিই ভারতের, যার মধ্যে পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের শহরগুলো অন্তর্ভুক্ত। এছাড়া পাকিস্তানের লাহোর তালিকায় ১৪তম স্থানে রয়েছে।

দীপাবলির পর থেকে দিল্লি ও সংলগ্ন এলাকায় দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী দিল্লি ৩৯৩ AQI নিয়ে ২৪তম স্থানে আছে। এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি চিকিৎসকরা জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। অতিরিক্ত দূষণে শিশু ও বয়স্কদের ফুসফুসের মারাত্মক ক্ষতির আশঙ্কা বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *