উৎসবের মরসুমে বৃষ্টির ভ্রুকুটি, কবে থেকে নামবে পারদ?

বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আজ মঙ্গলবার থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত আবহাওয়া মেঘলা থাকলেও বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষদিক থেকে বৃষ্টির দাপট কমে উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া ফিরবে। ফলে শুক্রবার থেকে তাপমাত্রার পারদ নামায় শীতের আমেজ অনুভূত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *