শব্দবাজি আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ, প্রকাশ্যে এল ইউনিফর্ম ছেঁড়ার ভয়াবহ দৃশ্য!

পুলিশকে মারধর ও উর্দি ছেঁড়ার অভিযোগে ধৃত ২

দীপাবলির রাতে নিষিদ্ধ বাজি ফাটানো নিয়ে বাধার জেরে নেতাজিনগর এলাকায় কর্তব্যরত তিন পুলিশকর্মীকে মারধর ও উর্দি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাহুল ও মণীশ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ বাজি ফাটানো বন্ধ করতে বললে অভিযুক্তরা পুলিশকর্মীদের ওপর চড়াও হয়। ধৃতদের কাছ থেকে প্রচুর নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *