২২ গজে ছক্কার বৃষ্টি শেষে দীপাবলির ডান্স ফ্লোরে আগুন জ্বালালেন অভিষেক!
দীপাবলির উৎসবে নাচের ছন্দে অভিষেক শর্মা
দীপাবলির উৎসবে পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটালেন তরুণ ব্যাটার অভিষেক শর্মা। দালের মেহেন্দির জনপ্রিয় গান ‘বোলো তা রা রা’-এর তালে তাঁর নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। মাঠের বাইরের অভিষেকের এই প্রাণবন্ত রূপ অনুরাগীদের নজর কেড়েছে। ১৯৯০-এর দশকের এই গানটি তিন দশক পরেও যে সংগীতপ্রেমীদের মধ্যে সমান জনপ্রিয়, তা ফের প্রমাণিত হলো অভিষেকের এই নাচের মাধ্যমে।
এদিকে মাঠের লড়াইয়েও সমান ব্যস্ত অভিষেক। আসন্ন ১৯ নভেম্বর থেকে দোহায় শুরু হতে যাওয়া এসিসি মেনস রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য তিনি ভারতীয় ‘এ’ দলে ডাক পেয়েছেন। তিলক বর্মার নেতৃত্বাধীন এই দলে রিঙ্কু সিং ও বৈভব সূর্যবংশীর মতো প্রতিভাবানরা রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পর, এবার এশিয়া কাপে নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য তরুণ ওপেনার অভিষেকের।