দাদার সম্পত্তিতে কি নাতিদের অধিকার আছে? জেনে নিন সুপ্রিম কোর্টের বড় রায়!

দাদার সম্পত্তিতে নাতিদের সরাসরি অধিকার নেই: সুপ্রিম কোর্ট

দাদার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে নাতিদের কোনো সরাসরি আইনি অধিকার নেই বলে স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি অগাস্টিন জর্জ মসিহ ও বিচারপতি সুনিতা আগরওয়ালের বেঞ্চ মাদ্রাজ হাইকোর্টের একটি রায় বহাল রেখে এই পর্যবেক্ষণ দিয়েছে। আদালত জানায়, ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী, প্রথম শ্রেণীর উত্তরাধিকারী হিসেবে পৌত্রদের সরাসরি উল্লেখ নেই।

আদালতের ব্যাখ্যায় বলা হয়েছে, কোনো ব্যক্তির মৃত্যুর পর সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বণ্টিত হলে তা একক সম্পত্তিতে পরিণত হয়। এক্ষেত্রে পূর্ববর্তী সম্পত্তি হস্তান্তরের দলিলগুলো চ্যালেঞ্জ না করায় নাতিদের নতুন করে দাবি করার সুযোগ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *