উত্তরপ্রদেশে আইনজীবী খুনে উত্তপ্ত কনৌজ, পলাতক তৃতীয় অভিযুক্তের খোঁজে পুলিশ

উত্তরপ্রদেশের কনৌজের ছিব্রামাউ এলাকায় দীপাবলির রাতে এক আইনজীবীকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত আইনজীবীর নাম অনুজ চতুর্বেদী। অভিযোগ, কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক অমল দীক্ষিত জনবহুল বাজারের মধ্যে অনুজকে লক্ষ্য করে পরপর চারটি গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই আইনজীবীর।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরেই অভিযুক্ত অমল দীক্ষিত ও তাঁর সহযোগীরা এলাকা থেকে পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই নৃশংস ঘটনায় জড়িত তৃতীয় অভিযুক্তের সন্ধানে বর্তমানে জোরকদমে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে খুনের নেপথ্যে অন্য কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত রেষারেষি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই হাই-প্রফাইল হত্যাকাণ্ডের জেরে গোটা এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *