ভাইফোঁটার দিন ভাঙা হলো তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি

ভাইফোঁটার দিন দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ শুরু করল জেলা প্রশাসন। বিডিও-র উপস্থিতিতে পুলিশি নিরাপত্তায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। বাড়ি থেকে আসবাবপত্রসহ যাবতীয় সামগ্রী বের করে দেওয়া হয়েছে। এর মধ্যে মিক্সার, মাইক্রোওয়েভ, ঘড়ি, বেতের সোফা, ট্রেডমিল, কম্বল ও ওয়াশিং মেশিনের মতো জিনিসপত্র রয়েছে।

উল্লেখ্য, জাহাঙ্গির খান বর্তমানে জেলবন্দি। বিধানসভা নির্বাচনের সময় তিনি নিজেকে সিনেমার চরিত্রের সঙ্গে তুলনা করে ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’ সংলাপটি ব্যবহার করে আলোচনায় এসেছিলেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়। ফলতা বিধানসভা কেন্দ্রটি নির্বাচনের আগে থেকেই বিভিন্ন কারণে চর্চায় ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় এই নেতার এলাকায় ব্যাপক প্রভাব ছিল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা থেকে বিএলও-র ওপর চাপ সৃষ্টি করে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টার অভিযোগ উঠেছিল। সেই সময় থেকেই জাহাঙ্গির খানের নাম বিভিন্ন বিতর্কে উঠে আসে। বর্তমানে প্রশাসনের এই কঠোর পদক্ষেপে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *